‘ইরানকে দখল করা অসম্ভব, হরমুজ নিয়ন্ত্রণও সহজ নয়’ — সাবেক মার্কিন কর্নেল ম্যাকগ্রেগর
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকায় বিশ্বজুড়ে দেশটির প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মার্কিন পরিকল্পনা বাস্তবসম্মত ছিল না।
তুর্কি শিক্ষাবিদ ফুরকান গোজুকারার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকগ্রেগর বলেন, “ইরান সাহসী একটি দেশ। কারণ তারা বিশ্বের বড় শক্তিধরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তাই অনেকেই ইরানের প্রতি সহানুভূতিশীল এবং যাদের পক্ষে সম্ভব, তারা ইরানকে সহায়তা করছে।”
তিনি আরও বলেন, “ইরান পরবর্তী ধাপের জন্য নিজেদের প্রস্তুত করেছে।”

ইরানের ভৌগোলিক অবস্থানকে বড় সামরিক সুবিধা হিসেবে উল্লেখ করে সাবেক এই মার্কিন কর্মকর্তা বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ সবসময়ই ভৌগোলিক দিক থেকে বিপর্যয়কর হবে। দেশটি বিশাল এক দুর্গের মতো। চারপাশে পাহাড়, দক্ষিণে ভয়ংকর মরুভূমি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেখানে সহজে অগ্রসর হওয়ার কথা ভাববে না।”
তিনি ইতিহাস টেনে বলেন, “আলেকজান্ডার আংশিকভাবে ইরান দখল করেছিল, মঙ্গোলরা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউই স্থায়ীভাবে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। বাস্তবতা হলো, আমরা সেই দেশ দখল করতে পারব না।”
হরমুজ প্রণালীতে মার্কিন ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের ব্যর্থতা নিয়েও কথা বলেন ম্যাকগ্রেগর। তিনি বলেন, “আমরা বলেছিলাম হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। কিন্তু কীভাবে? যদি প্রবেশ ও বহির্গমন পুরোপুরি থামাতে না পারি, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ বলা যায় না।”
তার মতে, ইরানের ভৌগোলিক অবস্থানই তাদের সবচেয়ে বড় শক্তি। “ইরানের সীমান্ত সরাসরি হরমুজের সঙ্গে যুক্ত। পারস্য উপসাগরজুড়ে তাদের দীর্ঘতম উপকূল রয়েছে এবং তারা এর অর্ধেকেরও বেশি অংশের ওপর প্রভাব রাখে,” বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনাও করেন সাবেক এই সেনা কর্মকর্তা। ম্যাকগ্রেগর বলেন, “ট্রাম্প ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, আমাদের এক ভয়ংকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন। তিনি আমাদের এমন অবস্থায় নিয়েছেন, যেখানে আমরা ইসরাইল যা চেয়েছে, তাই করতে বাধ্য হচ্ছি। এতে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র অত্যন্ত বিপজ্জনক অবস্থানে পড়ে গেছে।”
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

