মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে, টানা দ্বিতীয় জয় মোহামেডানের
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৬
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বুধবার সিটি ক্লাবের কাছে ২ উইকেটে নাটকীয়ভাবে হেরেছে আবাহনী। অন্যদিকে, টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে নির্ধারিত হয়। টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী ৫ উইকেটে ২০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। পাঁচ নম্বরে নেমে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন তিনি।
এর আগে এই রেকর্ড ছিল মাশরাফি বিন মর্তুজার দখলে। ২০১৬ সালে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। মোসাদ্দেক ৬টি চার ও ১০টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ১০১ রান করেন। এছাড়া ওপেনার জিশান আলম ৪৪ বলে ৫৪ রান যোগ করেন।
জবাবে সিটি ক্লাবের হয়ে অধিনায়ক মেহেদি মারুফ একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি ৫৬ বলে ৭১ রান করে আউট হওয়ার পর ম্যাচে নাটকীয়তা বাড়ে। পরে তাহজিবুল ইসলাম, মোহাম্মদ ইনামুল ও আব্দুল গাফফার সাকলাইনের কার্যকর ইনিংসে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিটি ক্লাব। তাহজিবুল অপরাজিত ৪০, সাকলাইন ২৫ ও ইনামুল ২২ রান করেন।
অন্যদিকে, বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে ব্রাদার্স ৪৫ ওভারে ২০৯ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন সোহাগ গাজী।
জবাবে ৫০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অধিনায়ক তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান ১২৭ রানের জুটি গড়েন। হৃদয় ৮২ ও তাইবুর ৭৪ রান করেন। পরে আফিফ হোসেন ও ইয়াসির আলি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
দিনের অন্য ম্যাচগুলোতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮২ রানে রূপগঞ্জ টাইগার্সকে, লিজেন্ডস অব রূপগঞ্জ ৮৩ রানে বসুন্ধরা স্ট্রাইকার্সকে, প্রাইম ব্যাংক ৩২ রানে গুলশান ক্রিকেট ক্লাবকে এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৩১ রানে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

