সৌদি চাপেই ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: মার্কিন গণমাধ্যম
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করার পেছনে সৌদি আরবের চাপ কাজ করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পিত অভিযান থেকে সরে আসেন।

প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, গত রোববার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে সৌদি নেতৃত্ব এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে।
পরে রিয়াদ যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস থেকে মার্কিন বিমান পরিচালনা কিংবা সৌদি আকাশসীমা ব্যবহার করে কোনো অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না।
এনবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তা থেকে কোনো সমাধান আসেনি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে বাধ্য হন।
প্রতিবেদন অনুযায়ী, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্র দেশগুলোর মধ্যেও এ অভিযান নিয়ে উদ্বেগ ছিল। এমনকি অভিযান ঘোষণার পর কাতারের নেতাদের সঙ্গেও ট্রাম্প আলোচনা করেন।
এক সৌদি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “সমস্যা হলো সবকিছু খুব দ্রুত বাস্তব সময়েই ঘটছে।” একই সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকে সৌদি আরব “ব্যাপকভাবে সমর্থন” করছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর অন্যতম এই প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন আরও তীব্র আকার ধারণ করেছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

