‘প্রতিশোধ’ নয়, বাংলাদেশকে সম্মান দিচ্ছে পাকিস্তান
- নিজস্ব প্রতিবেদক
- মে ৭, ২০২৬
বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগের টেস্ট সিরিজ হার এখনো পাকিস্তান ক্রিকেটে আলোচনার বিষয়। তবে সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার মানসিকতা নিয়ে নয়, বরং বাস্তবতা মেনেই মাঠে নামতে চায় পাকিস্তান দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধ নিতে চান কি না। জবাবে তিনি বলেন, “আমরা ‘প্রতিশোধ’ শব্দটি ব্যবহার করি না। বাংলাদেশ দল তখন যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, ওই সিরিজে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে থেকেও ম্যাচ হাতছাড়া করেছিল। “তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু এরপরও তারা যেভাবে ফিরে এসে টেস্ট জিতেছে, সেটা তাদের মানসিক শক্তি ও সামর্থ্যের প্রমাণ,” বলেন শান।
দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আর সেই সিরিজে দুটি ম্যাচই জিতেছিল টাইগাররা।
এদিকে সিরিজ শুরুর আগে পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে আলোচনা বাড়ছে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি আগের দিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন। তবে অধিনায়ক শান মাসুদ আপাতত বাস্তববাদী অবস্থানেই থাকতে চান।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া। আমরা এখন বাংলাদেশের বিপক্ষে খেলছি, এটা একই সঙ্গে চ্যালেঞ্জ এবং সুযোগ। খুব দূরের কথা ভাবলে হবে না, ধাপে ধাপে এগোতে হবে।”
টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তিনি বলেন, “সব দলই ফাইনাল খেলতে এবং ট্রফি জিততে চায়। কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ বাংলাদেশ সিরিজে।”
মিরপুরের স্পোর্টিং উইকেটে দুই দলের পেস আক্রমণ নিয়েও তুলনা চলছে। তবে সে তুলনায় যেতে চাননি পাকিস্তান অধিনায়ক। তাঁর ভাষায়, “বাংলাদেশের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। আমি যতটুকু দেখেছি, সম্ভবত এটাই তাদের সেরা আক্রমণ। তবে আমরা দুই দলের বোলিং ইউনিটের তুলনা করতে চাই না। দুই দলেই মানসম্পন্ন বোলার রয়েছে।”
নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী শান মাসুদ বলেন, “আমরা ১৬ সদস্যের ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব ধরনের কন্ডিশনে খেলতে সক্ষম। এখন লক্ষ্য হলো দুই ম্যাচ মিলিয়ে দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যে দল সেরা ক্রিকেট খেলবে, তারাই সিরিজ জিতবে।”
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

