হরমুজ সংকটে সৌদি আরবের বাজেট ঘাটতি বেড়ে দ্বিগুণের বেশি
- প্রান্তকাল ডেস্ক
- মে ৬, ২০২৬
সৌদি আরব চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে। হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় তেল রপ্তানি থেকে আয় কমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার সৌদি অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বাজেট পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের প্রথম তিন মাসে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৭ বিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় ৩৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, সরকারি ব্যয় বছরে ২০ শতাংশ বেড়ে ৩৮৬ দশমিক ৭ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে। অন্যদিকে তেল বিক্রি থেকে আয় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪ দশমিক ৭ বিলিয়ন রিয়ালে।
এর আগে গত ডিসেম্বর সৌদি কর্তৃপক্ষ পুরো ২০২৬ সালের জন্য ৬৫ বিলিয়ন রিয়াল ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বছরের প্রথম প্রান্তিকেই সেই হিসাব অনেকাংশে ছাড়িয়ে গেছে।
খাতভিত্তিক ব্যয়ের মধ্যে অর্থনৈতিক সম্পদ উন্নয়ন খাতে ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। এছাড়া সাধারণ প্রশাসনিক ব্যয় ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামরিক, অবকাঠামো ও পরিবহন খাতেও ব্যয় বেড়েছে ২৬ শতাংশ করে।
যদিও অ-তেল খাত থেকে রাজস্ব আয় ২ শতাংশ বেড়েছে, তবে তা তেল বিক্রির আয় কমে যাওয়ার প্রভাব পুরোপুরি সামাল দিতে পারেনি।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশগুলোর একটি সৌদি আরব দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালি-নির্ভর জ্বালানি পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক উত্তেজনায় প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় দেশটি বড় ধাক্কা খেয়েছে।
যদিও ইয়ানবু বন্দরের মাধ্যমে পূর্ব-পশ্চিম পাইপলাইনে কিছু তেল সরবরাহ পুনঃনির্দেশ করতে পেরেছে রিয়াদ, তবুও সামগ্রিক রপ্তানি আয় কমেছে।
সৌদি সরকারের মোট রাজস্বের অর্ধেকেরও বেশি আসে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে। ২০২৫ সালে এই খাত থেকে সরকার প্রায় ৬০৬ দশমিক ৫ বিলিয়ন রিয়াল আয় করেছিল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা শুধু সৌদি অর্থনীতিই নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও বড় ঝুঁকি তৈরি করেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ সাধারণত এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার “প্রজেক্ট ফ্রিডম” নামে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এ অভিযান শুরু হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

