নড়াইলে ইলিয়াস শেখ হত্যা মামলার পলাতক আসামী আরিফ শেখ @ জিয়ন (২০) কে গ্রেফতার করলো পিবিআই, যশোর
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
নড়াইল সদর থানাধীন চন্ডিপুর সাকিনের ইলিয়াস শেখ দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকে অনুমান ০৪ বছর পূর্বে বাংলাদেশে এসে গরুর খামার এবং কৃষি কাজ করছিল। স্থানীয়ভাবে সামাজিক দ্বন্দ ও কোন্দোলকে কেন্দ্র করে গত ইং ২০/০৭/২০২৪ খ্রিঃ দিবাগত রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকার সময় ইলিয়াছ শেখ বাধাল গ্রাম থেকে মটর সাইকেলযোগে নিজ বাড়িতে আসার পথে এজাহারনামীয় আসামী রাবেনের বাড়ির লাগা উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অত্র মামলার এজাহারনামীয় আসামীরা মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইলিয়াছ শেখের গতিরোধ করে ঘিরে ফেলে। একপর্যায়ে এজাহারনামীয় আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ইলিয়াছ শেখের হাত, পা, পেট, কপাল, হাটুর জয়েন্ট ও পায়ের পাতাসহ বিভিন্নস্থানে কোপাইয়া মারাত্মক হাড় ও শিরাকাটা রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। ইলিয়াছ শেখের পরিবারের সদস্যরা ভিকটিমের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানার মামলা নং-২৭, তারিখ-২৩/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন। মামলাটি তদন্তশেষে নড়াইল সদর থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করলে অত্র মামলার বাদী বিজ্ঞ আদালতে নারাজীর আবেদন করেন। বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই, যশোর জেলা উক্ত মামলার তদন্তভার গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত আসামী মোঃ মিনারুল মোল্লা (২১), পিতা-জাকির মোল্যাকে গত ২৭/০৩/২০২৫ খ্রিঃ গ্রেফতারপূবÑক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে মিনারুল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০) অত্র হত্যাকান্ডের ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। তদন্তকালে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে), বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) শরীফ এনামুল হক সঙ্গীয় অফিসারসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০), পিং-মোঃ জহির শেখ, সাং-চন্ডিবরপুর, থানা-নড়াইল, জেলা-নড়াইলকে গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় ‘ভুঁইয়ান গার্ডেন’ বাড়ী নং-৭৬, পশ্চিম মনিপুর, ওয়াল্টন গলি, ষাট ফিট, মিরপুর-২, ঢাকা আসামীর মায়ের ভাড়া বাসার তিন তলা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামী মোঃ আরিফ শেখ @ জিয়ন (২০), পিং-মোঃ জহির শেখকে অদ্য ০৭/০৫/২০২৫ খ্রিঃ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নাড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…
বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ
RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ…
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের সম্ভাব্য ক্ষতির…
