৯৯৯ নম্বরে ফোন কলে অপহৃত তরুণী উদ্ধার, মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা
- স্টাফ রিপোর্টার | প্রান্তকাল
- মে ২৯, ২০২৫
ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহৃত ২৫ বছর বয়সী তরুণী তমা আক্তারকে নরসিংদীর ঘোড়াশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ করা এক ফোন কলের ভিত্তিতে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
ঘটনা ঘটে বুধবার (২৮ মে ২০২৫) রাত সাড়ে নয়টায়। টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফোন করে এক ব্যক্তি জানান, তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে। ইতোমধ্যে তিনি বিকাশে ২ হাজার ৫০০ টাকা পাঠিয়েছেন বলেও জানান। দ্রুত উদ্ধার চেয়ে তিনি ৯৯৯–এ অনুরোধ জানান।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান। তিনি সঙ্গে সঙ্গেই তথ্যটি ঢাকার আদাবর থানায় প্রেরণ করেন। আদাবর থানা প্রযুক্তি ব্যবহার করে অপহৃত তরুণীর সম্ভাব্য অবস্থান শনাক্ত করে—নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকায়।
এরপর পলাশ থানাকে অবহিত করলে, এসআই কাজী কামালের নেতৃত্বে একটি পুলিশ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘোড়াশালের একটি বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার এসআই কামাল। অভিযুক্তদের সনাক্ত ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ ধরনের অপরাধ রোধে পুলিশ সদা প্রস্তুত।
ঘটনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার, গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা, জাতীয় জরুরি সেবা ৯৯৯।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
