মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশের টিআরসি পদে ২০ জনের চূড়ান্ত নিয়োগ ঘোষণা
- প্রান্তকাল প্রতিবেদক
- মে ২৩, ২০২৫
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মুন্সীগঞ্জ জেলায় ফেব্রুয়ারি-২০২৫ নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কোটা অনুযায়ী মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের ফুলেল অভিনন্দন জানান এবং সততা, পেশাদারিত্ব ও দেশসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মুন্সীগঞ্জ জেলার এই নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক স্ক্রিনিংয়ের পর ২৪১ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৪৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএম এবং নরসিংদী জেলার রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক। ভবিষ্যতেও এই মান বজায় রাখা হবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
