নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান তারেক রহমানের: ‘পরিস্থিতি অযথা ঘোলাটে করবেন না’
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচন আয়োজনের তারিখ জানাতে হবে। জনগণের ভোটে গঠিত একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না হলে গণতান্ত্রিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষণার বিষয়ে বারবার রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও অন্তর্বর্তী সরকার ‘অল্প সংস্কার-বেশি সংস্কার’-এর জটিল ব্যাখ্যায় বিষয়টিকে ঘোলাটে করে তুলছে। এতে জনগণের মাঝে অনিশ্চয়তা এবং রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “মাত্র ১০ মাসের মাথায় সরকারে ভেতরে ও বাইরে অস্থিরতা দৃশ্যমান। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামছে। এটি বোঝার জন্য অনেক গভীর বিশ্লেষণ প্রয়োজন নয়। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।”
গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “সরকার কোনো এলিট ক্লাব নয়, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনার যোগ্য দাবিদার। বিরাজনীতিকরণের চেষ্টা এক সময় রাষ্ট্র ও জনগণেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”
বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ এপ্রিল দলের নেতারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট নন।
তারেক রহমান তার বক্তব্যে দেশবাসীর উদ্দেশেও আশাবাদ ব্যক্ত করে বলেন, “গণতন্ত্রের পথে ফিরে আসতে হলে একটি সময়োপযোগী, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন ছাড়া বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার এখনই জনগণের আস্থার জায়গায় দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ নিক।”
এই বিভাগের আরও খবর
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…
বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ
RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ…
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের সম্ভাব্য ক্ষতির…
