টি-টোয়েন্টিতে ইমনের ঝড়ো সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
১৭ মে ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন তিনি।
নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকার ও শান্তদের মতো অভিজ্ঞদের বাইরে রেখে সুযোগ দেওয়া হয় নতুন মুখদের। ওপেনিংয়ে ইমনের ওপর আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট—যার প্রমাণ তিনি ব্যাটে রেখেছেন।
মাত্র ৫৩ বলে ১০০ রান করা ইমন এদিন গড়েছেন বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার। যদিও সেঞ্চুরির ঠিক পরের বলেই তাকে ফিরতে হয় সাজঘরে।
বাংলাদেশ ইনিংসের শুরুতে ব্যাট হাতে ঝলক দেখিয়ে দ্রুত ফিরে যান তানজিদ হাসান তামিম। ৯ বলে করেন মাত্র ১০ রান। তিনে নামা অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি, ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১১ রানে।
পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। এরপর তাওহিদ হৃদয়, জাকের আলি, শেখ মেহেদি এবং শামিম পাটোয়ারীরাও ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে একপ্রান্তে টিকে থেকে ইমন একাই বাংলাদেশকে এনে দেন শক্তিশালী স্কোর।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৯১ রান।
ইমনের এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশ দলের জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা—যেখানে তরুণরাই হয়ে উঠছেন ম্যাচের নায়ক।
এই বিভাগের আরও খবর
আফ্রিকার নতুন ফুটবল পরাশক্তি মরক্কো: বিশ্বকাপ স্বপ্নের পেছনের গল্প
একসময় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) গ্রুপ পর্ব…
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার
প্রান্তকাল ডেস্ক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা…
বিসিবির নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
