অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, উড়াকান্দা এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ […]

স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পচা কচুরিপানা, কাদামাটি ও জমে থাকা আবর্জনা অপসারণের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে। রোববার (২ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার […]

কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোববার (২ আগস্ট) সকালে কাঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বহুতল ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজা বেগম (৩৪) এবং তাঁর […]

রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আনসার সূত্রে জানা যায়, রূপগঞ্জের লিনা […]

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: সাগরে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা এবং প্যারাসেইলিং কার্যক্রমের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিহত পর্যটকের নাম শৌভিক রায় (৩১)। তিনি খুলনা সদর এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে এ দুর্ঘটনার […]

গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, তদন্তে পিবিআই

গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বাসন থানার পালেরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মিম […]

প্রক্সি পরীক্ষার জালিয়াতি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও তিনজন গ্রেফতার

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক কর্মকর্তাসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) এবং জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। এর মধ্যে নুরন্নবী ও মো. সোহেল চট্টগ্রামের আগ্রাবাদে […]

পুলিশ ফুটবলে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, খেলাধুলায় সাফল্যের ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় পুলিশ: আইজিপি

বাংলাদেশ পুলিশ খেলাধুলার ক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং অতীতের গৌরব ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]

সিলেটে ৪ হাজার ইয়াবাসহ আটক ১, মামলা

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল পশ্চিম লোহারমহল এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় […]

আনসার সদস্যদের তৎপরতায় সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার, আটক ১

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার এবং এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় মেডিসিন স্টোরের সামনে এক […]