৯৯৯-এ ফোন, রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ২, ২০২৬
রাজবাড়ী, ২ আগস্ট: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, উড়াকান্দা এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ মাদক রয়েছে। খবর পাওয়ার পর ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানায় জানানো হয়।
সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই সোহেবুর রহমান, এএসআই মো. মোকছেদ আলী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার মো. ফারুক হোসেন (৪২) এবং একই উপজেলার সিরাজনগর এলাকার মো. আজমত আলী (৩৫)। তারা রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর উদ্ধার হওয়া মাদক জব্দ করে গ্রেপ্তার দুইজনকে রাজবাড়ী সদর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই এই অভিযান সফল হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম…
আরও পড়ুন
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…
জ্বালানির আগুনে পুড়ছে সিরিয়া, ‘মানুষের হাতে টাকা নেই’
ডিজেলের দাম এক লাফে ৪০ শতাংশ • পেট্রল বেড়েছে প্রায় ৩০ শতাংশ • পরিবহন-খাদ্যে বাড়ছে খরচ • রাস্তায় বিক্ষোভ •…

