রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আনসার সূত্রে জানা যায়, রূপগঞ্জের লিনা পেপার মিলস লিমিটেড-এ সম্প্রতি কয়েক দফা চুরির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। বিষয়টি নজরে আসার পর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ক্যাম্প ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে কারখানাটিতে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।
এরই অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে বাবুল চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১০ কেজি লোহা/রড, একটি প্রিন্টার, দুটি ডিজাইন লাইট এবং একটি সার্ভে স্ট্যান্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ও দুটি শাবল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ।
পরে আটক ব্যক্তিকে উদ্ধার হওয়া মালামাল, জব্দ করা আলামত এবং একটি অটোরিকশাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানার কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে লিনা পেপার মিলস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বাহিনীর মহাপরিচালক ও জেলা কমান্ড্যান্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আনসার বাহিনীর এমন কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এই বিভাগের আরও খবর
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম…
আরও পড়ুন
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…
জ্বালানির আগুনে পুড়ছে সিরিয়া, ‘মানুষের হাতে টাকা নেই’
ডিজেলের দাম এক লাফে ৪০ শতাংশ • পেট্রল বেড়েছে প্রায় ৩০ শতাংশ • পরিবহন-খাদ্যে বাড়ছে খরচ • রাস্তায় বিক্ষোভ •…

