শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে বাস ও খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাসের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত খড়িবোঝাই একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শৈলকুপার বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক […]

সীমান্তের নারীদের স্বাবলম্বী করতে বিজিবির উদ্যোগ, ১৫ নারী পেলেন সেলাই মেশিন

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তবর্তী এলাকার দুস্থ ও অসহায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দর্জি প্রশিক্ষণ শেষে ১৫ জন নারীকে সনদপত্রের পাশাপাশি বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে তারা আয়মুখী কর্মকাণ্ড শুরু করতে পারেন। বিজিবির তিস্তা ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। […]

গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং আলামত নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট মামলার শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেছে হাই কোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে […]

ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্পে আটক চার নারীসহ ৪৭

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানিয়েছেন। তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্প আত্তুর সাপেনে ৪০ জন এবং ট্রিচি বিশেষ ক্যাম্প থিরুচিরাপ্পাল্লিতে সাতজন আটক ছিলেন। যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। […]

সাগরে জাল ফেলতে চাঁদা দাবী, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবীকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়ন সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহত জেলে মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি […]

তিস্তার গর্ভে হারিয়ে গেল ‘ভোরের পাখি’ স্কুল

অবশেষে তিস্তার ভয়াল ভাঙনের কাছে হার মানল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার সিংগীজানী গ্রামের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিস্তার তীব্র ভাঙনে বিদ্যালয়টির অবশিষ্ট অংশটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে বিদ্যালয়টির আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট তিস্তার ভাঙনে বিদ্যালয়ের দুটি সেমিপাকা টিনশেড […]

অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম

জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ঐতিহ্যবাহী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে গাইবান্ধা জেলা […]

জননিরাপত্তায় রাতভর টহল, মনিরামপুরে আনসার-ভিডিপির উদ্যোগ

যশোরের মনিরামপুরে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আনসার ও ভিডিপির নেতৃত্বে স্বেচ্ছাসেবী নৈশপ্রহরা কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় রাত জেগে পাহারা ও টহল দিচ্ছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে বসতবাড়ি ও […]

নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে। এ আইন পাস হওয়ার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্ধারিত এলাকা আছে, সেই এলাকার মধ্যে সমন্ত প্ল্যান পাস করবে উন্নয়ন কর্তৃপক্ষ। শুধু প্ল্যান পাস করেই উন্নয়ন কর্তৃপক্ষ বসে থাকবে না, কর্তৃপক্ষের কর্মকর্তারা বিশেষ করে পরিদর্শক […]

চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাসদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি সন্তানের বাবা হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে পৃথিবীতে রেখে তার এমন আকস্মিক চলে যাওয়া শোকের ছায়া ফেলেছে পরিবার, স্বজন ও পুরো এলাকায়।নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার […]