অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন প্রায় ৬২ হাজার: সিপিডি

দেশের প্রধান তিন শিল্পাঞ্চলে চলতি বছরের প্রথম আট মাসে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন। একই সময়ে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি কমে শূন্যে নেমে এসেছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব পরিস্থিতিতেও চাপ রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার (২৪ আগস্ট) সকালে ‘নতুন সরকারের প্রথম […]

সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে সামাজিক সুরক্ষায় তিন বছর মেয়াদি নতুন উদ্যোগ

দুর্যোগ ও আকস্মিক সংকটের সময় ঝুঁকিতে থাকা মানুষের কাছে সামাজিক সুরক্ষা সহায়তা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে তিন বছর মেয়াদি নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিদ্যমান সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে পুষ্টি-সংবেদনশীল এবং জলবায়ুজনিত অভিঘাত মোকাবিলায় আরও সক্ষম করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি সহায়তায় […]

গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে আলাদা একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি সুরক্ষা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। রোববার (২৩ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ উদ্যোগ নিয়ে নীতিগত আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ […]

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন কার্যবণ্টনে হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনক্রমে এ দায়িত্ব বণ্টন […]

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি টাকা। রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রেমিট্যান্স-সংক্রান্ত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় […]

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার […]

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পৃথক পরিকল্পনা রয়েছে। সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা […]

পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনি পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন […]

যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান

সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন—এটাই সরকারের প্রত্যাশা। রবিবার (২৩ আগস্ট) দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের […]

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী

অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ভবন নির্মাণসংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা থাকলেও অতীতে সেগুলোর যথাযথ প্রয়োগ হয়নি। এখন থেকে এসব বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল […]