অনুসরণ করুন:
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু

দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। প্ল্যাটফর্মটির মাধ্যমে ভুক্তভোগীরা নিজেদের নাম-পরিচয় গোপন রেখে চাঁদাবাজি বা অবৈধ অর্থ দাবির বিভিন্ন অভিজ্ঞতা ও অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন […]

নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। জেলার ছয়টি উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৭৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘বৃক্ষ রোপণে […]

ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও […]

মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি […]

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এ রদবদলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ […]

অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির

দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আগামী ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত তার দুই দিনের সেই সফর অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা […]

ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচলকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নীতিমালায় এসব যানবাহন কোন এলাকায় এবং কোন ধরনের সড়কে চলাচল করতে পারবে, যানবাহনের কারিগরি মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, চালকদের প্রশিক্ষণ এবং পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. […]

আইসিআরসি আঞ্চলিক পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস স্যাভিওজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রম, সামাজিক সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি, আন্তর্জাতিক মানবিক আইন এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজ […]

সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের তাগিদ

স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ, চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে পৃথক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে সরকারি প্রতিষ্ঠানসমূহে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার […]

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধান। এ সময় তারা রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সশস্ত্র বাহিনীর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল […]