ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা করছে সরকার
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচলকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নীতিমালায় এসব যানবাহন কোন এলাকায় এবং কোন ধরনের সড়কে চলাচল করতে পারবে, যানবাহনের কারিগরি মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, চালকদের প্রশিক্ষণ এবং পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানী ঢাকা একটি মেগাসিটি হওয়ায় এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল করতে হয়। ফলে গণপরিবহন ও অন্যান্য যানবাহনের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়েও একটি সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন বড় ও প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বৃদ্ধি পেয়েছে। এসব যানবাহন সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা সৃষ্টি করলেও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।
বিশেষ করে প্রধান সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচলের কারণে যানজটসহ সড়ক ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি এসব যানবাহনের চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞানের ঘাটতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর কারিগরি মান, নিরাপত্তা ব্যবস্থা এবং সড়কে চলাচলের উপযোগিতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে একটি সমন্বিত নীতিমালার মাধ্যমে এসব যানবাহনের জন্য নির্দিষ্ট নিয়মকানুন ও মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার চলাচল ও ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। নীতিমালায় এসব যান কোন এলাকায় এবং কতটুকু চলাচল করতে পারবে, কোন ধরনের সড়কে চলাচলের অনুমতি দেওয়া হবে এবং যানবাহনের কারিগরি ও নিরাপত্তা মান কেমন হবে—এসব বিষয় নির্ধারণ করা হবে।
এ ছাড়া রিকশাচালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টিও নীতিমালায় গুরুত্ব পাবে বলে জানান তিনি। সরকারের এ উদ্যোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, চলতি অর্থবছরে দেশের প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।
এত বড় অঙ্কের অর্থ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার রয়েছে। তবে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও অসচ্ছল জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
সরকারের লক্ষ্য হলো প্রয়োজনীয় সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও জনকেন্দ্রিক করা, বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল, পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও ১৭ কর্মকর্তাকে বদলি ও…
অনিবার্য কারণে ঠাকুরগাঁও সফর স্থগিত রাষ্ট্রপতির
দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটে নির্বাচিত দেশের…
আইসিআরসি আঞ্চলিক পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এশিয়া ও প্রশান্ত…
সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের তাগিদ
স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায়…
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের…
নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে টানা দুই সপ্তাহ রাজপথে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্র বিএনপির
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে সেপ্টেম্বরে দুই সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২১…
স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে…
দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন ও সংবর্ধনা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এবং আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ…
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামালপুরের…
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…

