শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮ সালে দলের আত্মপ্রকাশের সময় এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির কথা স্মরণ করছেন। প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও প্রাসঙ্গিকতার কারণে ১৯ দফা এখনো বিএনপির পথনির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাজনৈতিক নথিপত্রে […]

সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আইন

জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানের শৈশবের স্মৃতি, দেয়ালে পরিবারের অসংখ্য গল্প। বয়সের ভারে একসময় সেই বাবা-মাই হয়তো সম্পত্তিটি সন্তানের নামে লিখে দিতে চান। কিন্তু মনের ভেতরে থেকে যায় একটি অদৃশ্য ভয়-সম্পত্তি দিয়ে দেওয়ার পর যদি একদিন নিজের ঘরেই নিজের জায়গা না থাকে? বাংলাদেশের বহু পরিবারের পরিচিত এই বাস্তবতায় এবার আইনি সুরক্ষার উদ্যোগ […]

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

 বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা […]

‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও […]

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আলোচনা, অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমাইয়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, অর্থনৈতিক ও […]

রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ

৩০ চীনা কোম্পানির ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা; এক লাখ কর্মসংস্থান, তিস্তা প্রকল্প, ‘টু প্লাস টু’ সংলাপ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতিকে […]

গুমে জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক, বিচার হবে: রাষ্ট্রপতি

‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’; গুমের শিকার পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে রাষ্ট্রের প্রতি আহ্বান গুমের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধী যত বড় ক্ষমতাবান বা প্রভাবশালীই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন […]

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিরোধী দলের ১১ জন সংসদ সদস্য এ রিট আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী শিশির মনির জানান, ২০০১ সালেও একই ধরনের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের […]

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কী লাভ, কোথায় ঝুঁকি?

সৌদি আরব–তুরস্ক–পাকিস্তানের নতুন যৌথ প্রতিরক্ষা কাঠামো বাংলাদেশের সামনে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এর সঙ্গে রয়েছে অন্যের সংঘাতে জড়িয়ে পড়া, ভারতের সঙ্গে নতুন নিরাপত্তা-সমীকরণ এবং বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ওপর চাপ তৈরির ঝুঁকি। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য […]

গুমের অভিযোগের তদন্তে স্বাধীন সংস্থা চায় এইচআরএসএস

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগের তদন্তের দায়িত্ব একই বাহিনী বা তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থার হাতে না রাখার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির মতে, গুমের মতো গুরুতর অভিযোগের তদন্তে স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক […]