বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আলোচনা, অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমাইয়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে হুমাইয়ুন কবির চীনকে বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু ও মূল্যবান কৌশলগত অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের ‘এক-চীন নীতি’র প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে ‘একই ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি’ পর্যায়ে উন্নীত করার বিষয়টিকে স্বাগত জানান তিনি।
অন্যদিকে, দায়িত্ব গ্রহণের জন্য হুমাইয়ুন কবিরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন ফলাফল বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন ইয়াও ওয়েন। এর মধ্যে চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, মংলা বন্দরের আধুনিকীকরণে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠায় সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।
রাষ্ট্রদূত জানান, সিইআইজেডে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩০টি চীনা কোম্পানি আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় বাংলাদেশিদের জন্য আনুমানিক এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে সহযোগিতা, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু এবং প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়া শুরু, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আসন্ন উচ্চপর্যায়ের বিভিন্ন সফর ও দ্বিপক্ষীয় বিনিময় কর্মসূচি সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এর মধ্যে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিআইডিসিএ) ভাইস প্রেসিডেন্ট, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এবং ইউনান প্রদেশের নির্বাহী ভাইস গভর্নরের পরিকল্পিত বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন তিনি।
সাক্ষাতের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমাইয়ুন কবিরকে চলতি বছরের অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও…
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ
৩০ চীনা কোম্পানির ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা;…
গুমে জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক, বিচার হবে: রাষ্ট্রপতি
‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’; গুমের…
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সরকারি…
সর্বশেষ খবর
1.
2.
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
- ১৩ ঘণ্টা আগে
3.
5.
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
- ১৩ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। অত্যন্ত শক্ত ও খসখসে চামড়ার কারণে…
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী…
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে…
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.…
খনির স্বয়ংক্রিয় প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এআইয়ে বড় বিনিয়োগ ক্যাটারপিলারের
১৬ লাখ সংযুক্ত যন্ত্র থেকে বিপুল ডেটা; কর্মীদের এআই, রোবোটিকস ও অটোনমি প্রশিক্ষণে পাঁচ বছরে ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা…
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই, পুলিশের শোক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
বাসাবোয় ঝুটের টিনশেড গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় ঝুটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির…
মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল তৎপরতায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।…

