আনসার সদস্যদের যাতায়াত সহজ করতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ বাস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের ডিউটি পোস্টে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের দুটি বাস এ সেবায় যুক্ত করা হয়েছে। বাসগুলোর ভাড়া পরিশোধ করবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাস দুটির […]










