শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, অন্তত ১৫ ফিলিস্তিনি আটক

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ১৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে নাবলুসের দক্ষিণে অবস্থিত আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে ব্যাপক তল্লাশি চালিয়ে কয়েক ডজন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোররাতে ৫০ জনেরও বেশি ইসরায়েলি সেনা কয়েকটি সামরিক যান নিয়ে গ্রামটিতে প্রবেশ করে। […]

সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-নেপালের যৌথ আগ্রহ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে আবারও কার্যকর ও সক্রিয় করে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং সংসদীয় কূটনীতি শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে […]

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস: মৃত বেড়ে ৪১, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌর এলাকার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় আরও ৩০ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকাজ এখনও চলমান থাকলেও অন্তত ২০ জনের ভাগ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত ১৭ জুলাই টানা ভারী বৃষ্টির পর পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে নদীতীরবর্তী […]

গাজায় সামরিক নিয়ন্ত্রণ এলাকা বাড়ানোর অভিযোগ, নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তাদের দাবি, গত কয়েক দিনে সামরিক বাহিনীর নির্ধারিত নিরাপত্তা সীমারেখা আরও ভেতরে অগ্রসর হওয়ায় হাজারো ফিলিস্তিনি আবারও নিজেদের বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় ১০ দিনের মধ্যে গাজা সিটির জেইতুন, তুফাহ ও শেজাইয়া […]

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে মঙ্গলবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা সমাবেশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি জানান। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’, ‘নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির […]

হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন প্রস্তাব বিনিময়, আলোচনায় ইরান ও ওমান

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে। প্রণালির নিরাপত্তা, নৌ-চলাচল এবং পরিচালন কাঠামো নিয়ে উভয় দেশ পরস্পরের কাছে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছে। তবে আলোচনায় অগ্রগতি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, […]

পাকিস্তজুড়ে মৌসুমি বৃষ্টির তাণ্ডব, এক মাসে প্রাণহানি শতাধিক

অব্যাহত মৌসুমি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভবন ধসের ঘটনায় পাকিস্তানে প্রাণহানির সংখ্যা এক মাসে শতাধিক ছাড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে এ পর্যন্ত অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। এনডিএমএর তথ্য অনুযায়ী, অধিকাংশ প্রাণহানি ঘটেছে ভারী বৃষ্টির সময় বাড়িঘর ও […]

বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং গণপরিবহন খাতের অগ্রগতিতে জাপান ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। তিনি বলেছেন, দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য আধুনিক, নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে জাপান তার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগাতে আগ্রহী। […]

জনসংখ্যা সংকট মোকাবিলায় তৃতীয় সন্তান নিলে নগদ সহায়তা শুরু করল ভুটান

জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মশক্তি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ভুটান সরকার। দেশের জন্মহার কমে যাওয়ার প্রবণতা মোকাবিলায় ‘থার্ড চাইল্ড প্লাস প্রোগ্রাম (Third Child Plus Program-TCPP)’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় তৃতীয় বা পরবর্তী সন্তান জন্মদানকারী যোগ্য পরিবারগুলোর জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। সোমবার রাজধানী থিম্পুতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণে আস্থা, সংলাপ ও বাস্তববাদী কূটনীতির ওপর জোর

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত–বাংলাদেশ সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতীয় নীতিনির্ধারক, কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে পারস্পরিক আস্থা, নিয়মিত সংলাপ এবং বাস্তববাদী কূটনৈতিক উদ্যোগের ওপর। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লায় নতুন মিনিস্টার (প্রেস) নিয়োগকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। […]