শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৪ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (U.S. Pacific Fleet) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। […]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করা, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও […]

যুক্তরাষ্ট্রের তেল মজুত নীতি নিয়ে প্রশ্ন, হরমুজ প্রণালীর ভূরাজনীতি আবারও আলোচনায়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত (Strategic Petroleum Reserve–SPR) থেকে অতিরিক্ত তেল ছাড়ার সম্ভাবনা বাজারকে কতটা স্থিতিশীল করতে পারবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান HFI Research Institute তাদের সাম্প্রতিক মূল্যায়নে বলেছে, কৌশলগত মজুত থেকে তেল ছাড়লেও তা বাজারের […]

সংলাপের আহ্বান জানালেন কারাবন্দি মাদুরো, ভেনেজুয়েলায় রাজনৈতিক আলোচনা শুরু আগামী সপ্তাহে

ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রতি ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন দেশটির কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, দেশের জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় ঐক্য এবং পুনর্মিলনের লক্ষ্যে যেকোনো গঠনমূলক আলোচনাকে তিনি স্বাগত জানান। মাদুরোর এই বার্তা এমন এক সময় সামনে এলো, যখন আগামী সপ্তাহে কারাকাসে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও বিরোধী নেতাদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা […]

২০২৬ সালের প্রথমার্ধে ইউরোপে যাত্রী প্রবৃদ্ধিতে শীর্ষে ইস্তাম্বুল সাবিহা গোকচেন বিমানবন্দর

এএসিআই ইউরোপের প্রতিবেদনে শীর্ষস্থান; মধ্যপ্রাচ্যের সংঘাতেও ইউরোপীয় বিমান চলাচলে প্রবৃদ্ধি অব্যাহত ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপের বৃহৎ বিমানবন্দরগুলোর মধ্যে যাত্রীসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ অবস্থান অর্জন করেছে তুরস্কের ইস্তাম্বুল সাবিহা গোকচেন আন্তর্জাতিক বিমানবন্দর। ইউরোপীয় বিমানবন্দর সংস্থা এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI Europe) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বছরে চার কোটির বেশি যাত্রী […]

অস্ট্রেলিয়ায় প্রথমবার এইচ৫ বার্ড ফ্লুতে বন্যপ্রাণীর গণমৃত্যু

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে মৃত ও অসুস্থ কয়েক ডজন সামুদ্রিক পাখি; জাতীয় পর্যায়ে সতর্কতা জারি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো উচ্চমাত্রার সংক্রামক এইচ৫ (H5) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর কারণে বন্যপ্রাণীর গণমৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দক্ষিণ অস্ট্রেলিয়া উপকূলের একটি দ্বীপে কয়েক ডজন গ্রেটার ক্রেস্টেড টার্ন (Greater Crested Tern) প্রজাতির সামুদ্রিক পাখিকে মৃত ও অসুস্থ অবস্থায় পাওয়ার […]

ফ্রান্সের দক্ষিণে ভয়াবহ দাবানল, পুড়েছে ১৮.৫ বর্গকিলোমিটার এলাকা

আগুনের বিস্তার কিছুটা স্থিতিশীল হলেও নিয়ন্ত্রণে আসেনি; তাপমাত্রা ও দমকা হাওয়ায় নতুন শঙ্কা ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভার (Var) অঞ্চলে কয়েক দিন ধরে চলা ভয়াবহ দাবানলের বিস্তার কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৮ দশমিক ৫ বর্গকিলোমিটার বন ও আশপাশের এলাকা আগুনে পুড়ে গেছে। গত […]

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর

শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল তথ্য’ দিল কে? গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilisation Force-ISF) মোতায়েনের সিদ্ধান্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং সেটেলমেন্টবিষয়ক মন্ত্রী ওরিত স্ট্রক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে এ বাহিনীর মোতায়েন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার […]

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোনে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, […]

দক্ষিণ লেবাননে ইসরাইলের ফসফরাস বোমা হামলার অভিযোগ, ব্যাপক অগ্নিকাণ্ড

অভিযান শেষে ১,২০০-এর বেশি স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাসসমৃদ্ধ গোলাবারুদ ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ হামলার ফলে বিভিন্ন এলাকায় জলপাই ও পাইন বাগানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনএনএর তথ্যমতে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং […]