শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহি রনতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৪ আগস্ট ২০২৬ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন-এর পরিবর্তে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে লিংকনের দায়িত্ব নেওয়ানোর পরিকল্পনা করা হয়েছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদনে জানানো হয়েছে।  প্রতিবেদন অনুযায়ী, এটি মূলত আগে থেকে পরিকল্পিত একটি রোটেশনের অংশ। তবে আব্রাহাম […]

২২ লাখের গাজায় ৭২ হাজারের বেশি প্রাণহানি, যুদ্ধের ক্ষত আরও গভীর

মাত্র প্রায় ২২ লাখ মানুষের ভূখণ্ড গাজা। দীর্ঘস্থায়ী যুদ্ধ, বোমাবর্ষণ, বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয়ের মধ্যে সেখানে প্রাণহানির সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থাগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ জুন পর্যন্ত গাজায় ৭৩ হাজার ১৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৬৫ […]

ভারতে গোমূত্র সংগ্রহে সরকারি পাইলট প্রকল্প, লিটারপ্রতি ১০ রুপি দিচ্ছে উত্তর প্রদেশ

ভারতের উত্তর প্রদেশে গোমূত্র সংগ্রহ ও ক্রয়ের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। বুলন্দশহর জেলার সিয়ানা তহসিলের নারসেনা এলাকায় শুরু হওয়া এ প্রকল্পে কৃষক ও গবাদিপশুর মালিকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দরে সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জেলার ১৫টি গ্রাম এ প্রকল্পের আওতায় রয়েছে। কর্মকর্তাদের দাবি, গোমূত্র সংগ্রহের পাশাপাশি এটিকে কৃষিকাজে ব্যবহারযোগ্য […]

ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি

ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ইরাকে থাকা সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এর মধ্য দিয়ে ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে শুরু হওয়া দুই দশকেরও বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি […]

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি

যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই উভয় পক্ষ মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে। পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা […]

শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান

শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটির পর দেশটির পশ্চিমাঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) পেরেইরা, কালি ও আশপাশের এলাকায় ধসে পড়া আবাসিক ও অফিস ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালিয়েছেন উদ্ধারকর্মী, সেনাসদস্য, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবীরা। সর্বশেষ হিসাবে ভূমিকম্পে অন্তত ২৪১ জন নিহত এবং ১ হাজার ৬০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।  […]

মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন আহত হওয়ার দাবি উঠেছে। তবে এখন পর্যন্ত এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।  ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ ঘটনার খবর প্রকাশ […]

পশ্চিম তীর ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’: জাতিসংঘে উদ্বেগ

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অঞ্চলটিতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় বেড়েছে এবং এর পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরেন জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক হান্নান সুলেইমান বলেন, শিশুদের নিরাপদে […]

ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প প্রথমে পুরোনো এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন। পরে নিরাপত্তার কারণে তাঁকে একটি ক্যাটারিং […]

সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা […]