শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে কারণ দর্শানো (শো কজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজ শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।কেন্দ্রীয় কমিটির নোটিশে উল্লেখ করা হয়, […]

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার, অভিভাবকের কাছে ফিরিয়ে দিল আনসার

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে কান্নারত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের অঙ্গীভূত আনসার সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। শিশুটির অসহায় অবস্থা বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ […]

মামলাজটে চট্টগ্রাম কাস্টমস, আটকে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব

মামলাজটে থমকে আছে চট্টগ্রাম কাস্টমসের বিপুল পরিমাণ আমদানি পণ্য ও সরকারি রাজস্ব। চট্টগ্রাম কাস্টমসে চলমান প্রায় সাড়ে ১০ হাজার মামলায় আটকে আছে হাজার কোটি টাকার পণ্য। এসব মামলার কারণে সরকারের প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্বও আটকে রয়েছে। এর মধ্যে অনেক মামলা দুই যুগেরও বেশি সময় ধরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন বিচারিক আদালতে চলমান। দীর্ঘদিন […]

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার নামে এক নারীকে(ওয়ারিশ) পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত গোলাপি আক্তার (৪২) কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় গোলাপির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। আহত […]

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরা ট্রলার ‘এফবি নাঈম’-সহ এ ১২ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মা। নৌবাহিনী সূত্র জানায়, বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী […]

নোয়াখালীতে দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পেয়ার আহমেদ। এর আগে, শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক […]

সাঘাটায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ৫ দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চেংটু, ক্ষোভে ফুঁসছে জনতা

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোন্তাজ আলী ওরফে চেংটু (৫৫) ঘটনার পাঁচ দিন পরও গ্রেপ্তার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় না আনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।মামলার তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর […]

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে […]

জনগণের কথা সংসদে বলতে না দেওয়ায় রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ […]

নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেওয়ার অঙ্গীকার রিজভীর

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন […]