শ্রীনগরে ছিনতাইচেষ্টায় নকল অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে একটি পিস্তল সদৃশ নকল অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার ছত্রভোগ এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। জানা যায়, ভুক্তভোগী মো. মোমিন মিয়া (২৮), পিতা মৃত নুরুল ইসলাম, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার […]










