সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আন্ডারওয়ার্ল্ড দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন: দুই লাখ টাকার চুক্তিতে হত্যায় অংশ শুটাররা, ডিবির হাতে গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) হত্যা মামলায় জড়িত দুই পেশাদার শুটারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডটি আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি। দুই শুটারসহ গ্রেপ্তার পাঁচ গ্রেপ্তার শুটাররা হলেন— ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। এ ছাড়া সহযোগী হিসেবে ধরা পড়েছেন— […]

১৩ নভেম্বরের রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা—ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা, নাশকতা ঠেকাতে মাঠে র‍্যাব–পুলিশ–বিজিবি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও রাতের অন্ধকারে সহিংস তৎপরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘটনাগুলোর একটির আগুনে পুড়ে মারা গেছেন এক […]

তরুণদের ১৯.৬% বিএনপি, ১৬.৯% জামায়াত ও ৩.৬% এনসিপিকে ভোট দিতে আগ্রহী: বিওয়াইএলসি জরিপ

আগামী জাতীয় নির্বাচনে দেশের তরুণ ভোটারদের বড় একটি অংশ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ঝুঁকছেন বলে জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) নতুন জরিপ ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’। বুধবার রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী, ১৯.৬ শতাংশ তরুণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে […]

বৃহস্পতিবার খোলা থাকবে সব দোকান-বাণিজ্য বিতান ও শপিংমল

রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন কোনো ধরনের শঙ্কা ছাড়াই ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকবে। বুধবার (১২ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির […]

ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের বিশৃঙ্খল পরিসমাপ্তির ঘটনায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই ক্ষমা প্রার্থনা জানান। গত রোববার ও সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের ক্রিকেট […]

শেখ হাসিনার বিচারের রায় ঘিরে শঙ্কা নেই, সন্ত্রাসীদের ছাড় দেবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, ১৩ নভেম্বর কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে […]

বাড্ডায় গুলি করে যুবক হত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল […]

জনস্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

ড্রামে খোলা তেল বিক্রি ও ভিটামিন ‘ডি’ সংযোজন ঘাটতি বড় বাধা: কর্মশালায় বক্তারা ভিটামিনসমৃদ্ধ ও নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিত করা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় সময়ের দাবি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ড্রামে খোলা তেল বিক্রি, অস্বচ্ছ প্যাকেজিং এবং ভিটামিন ‘ডি’ সংযোজনের অভাব এখনও নিরাপদ খাদ্য নিশ্চিতে বড় চ্যালেঞ্জ। আজ মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে […]

শেখ হাসিনার নির্দেশেই বাসে আগুন দেওয়া হয়েছে: রিজভী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি নেতার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো ঘটানো হয়েছে। তিনি বলেন, “শেখ হাসিনা ভারত থেকে অডিও বার্তা পাঠিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তাঁর নির্দেশেই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে, এমনকি […]

দিল্লির ষড়যন্ত্রে ১৩ নভেম্বর নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ: মিয়া গোলাম পরওয়ার

পল্টনের মহাসমাবেশে পাঁচ দফা দাবিতে জামায়াত নেতার অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, দিল্লির ষড়যন্ত্রে আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘লকডাউন’-এর নামে নতুন নাশকতার পরিকল্পনা করছে। তিনি বলেন, “দেশে যখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে, তখনই ষড়যন্ত্রমূলকভাবে অরাজক পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে।” মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন ময়দানে সমমনা […]