মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

স্পেনে অভিবাসনপ্রত্যাশীদের নজিরবিহীন ঢল

অর্থনৈতিক সংকট, সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ও মানবপাচারকারী চক্রের তৎপরতায় সীমান্তে মানবিক সংকট উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা (Ceuta) কয়েক দিনের ব্যবধানে অভিবাসনপ্রত্যাশীদের নজিরবিহীন ঢলের মুখে পড়েছে। মরক্কো সীমান্তসংলগ্ন এই ছোট্ট ভূখণ্ডে হাজার হাজার মানুষ সাঁতরে, ভাসমান বস্তু ব্যবহার করে কিংবা উপকূলীয় পথ ধরে প্রবেশের চেষ্টা করেছেন। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, […]

৩০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে জোট, স্বচালিত যানবাহনে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ছে উবার

বিশ্বের অন্যতম রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার স্বচালিত যানবাহন (অটোনোমাস ভেহিকল-এভি) প্রযুক্তিতে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পথ থেকে সরে এসে প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় স্বচালিত প্রযুক্তি নির্মাতা, গাড়ি প্রস্তুতকারী, রোবোট্যাক্সি অপারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলছে। সাম্প্রতিক বছরগুলোতে উবার ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে। এর মধ্যে কয়েকটিতে কৌশলগত […]

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: সাগরে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা এবং প্যারাসেইলিং কার্যক্রমের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিহত পর্যটকের নাম শৌভিক রায় (৩১)। তিনি খুলনা সদর এলাকার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে এ দুর্ঘটনার […]

সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি ঘিরে নতুন বিতর্ক, মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থা নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছে। ওয়াশিংটন এই চুক্তিকে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরলেও, সমালোচকদের আশঙ্কা—এর কিছু দিক ভবিষ্যতে আঞ্চলিক পারমাণবিক প্রতিযোগিতাকে উসকে দিতে পারে। চুক্তিটি যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি […]

ইরানে চীনা ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরে বেইজিংয়ের নাকচ, ট্রানজিটের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইরানে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম) সরবরাহ করা হচ্ছে—এমন একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। একই সঙ্গে ওই চালান পাকিস্তানের মাধ্যমে পরিবহন করা হবে—এমন দাবিও স্পষ্টভাবে অস্বীকার করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনে যে তথ্য […]

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: মার্কিন নাগরিকদের সতর্কতা, প্রয়োজন হলে অঞ্চল ছাড়ার প্রস্তুতির পরামর্শ

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কার মধ্যে অঞ্চলটির কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য আকস্মিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগের প্রস্তুতি রাখতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক সূত্রে প্রকাশিত নিরাপত্তা বার্তায় বলা হয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই মধ্যপ্রাচ্যে […]

সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রায় চার […]

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির মিলনমেলা

উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, যোগাযোগ ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ […]

মিরপুরে রাকিব হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে প্রাথমিকভাবে নাম থাকা আরও ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট ভিত্তি না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। […]

গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, তদন্তে পিবিআই

গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বাসন থানার পালেরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মিম […]