মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ

RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাজারে মাদারবোর্ডের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে—এমন একটি সরবরাহব্যবস্থা-সংক্রান্ত প্রতিবেদনের খবর ছড়িয়ে পড়েছে প্রযুক্তি মহলে। চীনা একটি অনলাইন ফোরামে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ওয়েবসাইট জানিয়েছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে […]

শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের সম্ভাব্য ক্ষতির বিষয়ে যথাযথ সতর্কতা না দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। এই অর্থ কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা, প্রতিরোধমূলক কার্যক্রম, স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা […]

বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ, ০৮ আগস্ট ২০২৬:বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা […]

রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তারেক রহমান ঢাকা, ০৮ আগস্ট ২০২৬, শনিবার:রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। শনিবার জাতীয় সংসদ ভবনের […]

নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার

নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা শহরের বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আনসার সদস্যরা আগুনের বিস্তার রোধ, উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুক্রবার (৭ আগস্ট) রাত […]

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব

ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতোমধ্যে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের দল। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মুখোমুখি হবে সিরিয়ান লিগের […]

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন

শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে একটি বসতঘরে আগুন লেগে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। শুক্রবার (৮ আগস্ট) ভোরে জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চাঁপাতলি এলাকায় এ ঘটনা […]

ভারতের প্রতিক্রিয়া – শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না ভারত: জয়সোয়াল

নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকার অনুমোদন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জয়সোয়াল বলেন, নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি একটি বেসরকারি […]

মধ্যপ্রাচ্য সংকটঃ ইরান যুদ্ধ বন্ধের ইতিবাচক বার্তা পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার কথা জানিয়েছে তেহরান। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান এবং নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী করিম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা […]

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোপন সংবাদে প্রাপ্ত এমন হামলা মোকাবিলায় পুলিশের সবকটি ইউনিটকে বেতার বার্তার মাধ্যমে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য এই নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা […]