দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক দুই পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করে। একটি হলো মোট বা গ্রস রিজার্ভ। […]










