শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন রোববার

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল রোববার। শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ উপলক্ষে আগামীকাল রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে একটি […]

কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটির নাম আলমগীর। সে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সঙ্গে হাসপাতালে এসেছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগ এলাকায় শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাফেরা করতে […]

অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে দেওয়া বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় […]

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য নতুন করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল, রিভলবার ও শটগানের মতো অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত […]

কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে […]

যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই

যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিবিআই যশোর জেলা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে আনোয়ারা খাতুন (৬৫)কে […]

মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ১

মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. পলাশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা। গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। পিবিআই খুলনা জেলা জানায়, খুলনার লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকার আলাউল কবির খাঁর সঙ্গে পবিত্র […]

গাড়ির পর এবার রোবট: টেসলার পথে চীনা অটোমেকারদের বড় বিনিয়োগ

বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা ও ক্রমেই সংকুচিত মুনাফার মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতারা। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ‘অপটিমাস’ প্রকল্পের মতোই ভবিষ্যতে রোবটকে বড় আয়ের উৎস হিসেবে দেখছে এসব প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি এই প্রবণতাকে আরও জোরালো করেছে। বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ […]

জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পের নতুন আদেশ আপাতত বহাল, নিষেধাজ্ঞা দিলেন না বিচারক

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ঠেকানোর চেষ্টা আপাতত সফল হয়নি। আদেশটির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এক ফেডারেল বিচারক। তবে এতে ট্রাম্পের আদেশ বৈধ বলে স্বীকৃতি পায়নি; বরং মামলাকারীদের আবেদন সংশোধন করে আবার আদালতে আসার সুযোগ দেওয়া হয়েছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় […]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছর দুই মাসে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে শুক্রবার (২৮ আগস্ট) এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ২৭ […]