লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
রংপুর-বড়বাড়ী সড়কে ট্রাকের ধাক্কায় গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেল খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম। নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ফজলুল হক […]










