রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০২
ইয়াবা, গাঁজা, ছুরি, সুইচ গিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ নভেম্বর) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। মিরপুর বিভাগে […]










