সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

সরকারি টিকিটের দ্বিগুণ মূল্য আদায়, নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসকের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে দুদকের জেলা সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা […]

পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসকক্ষে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ […]

গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ-ভারতের শেষ বৈঠক

গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পর্যালোচনায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের যৌথ কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরে ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রোববার ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৬ সালের চুক্তির বাস্তবায়নসংক্রান্ত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এটিই […]

মালদ্বীপের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের হাইকমিশনার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইব্রাহিম লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ বাংলাদেশ […]

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক আলোচনা, স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল […]

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময়

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি উপজেলার মধ্যকার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি; ভূমি […]

ব্যক্তি নয়, জনগণের ঐক্য চায় জামায়াত: এটিএম আজহার

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় বেলা ১টায়। এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, আমরা জনগণের ঐক্য চাই। জনগণের ঐক্য করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর […]

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে আগুন দেওয়ার ঘটনায় দুজন গ্রেপ্তার

দাড়িয়াপাড়ায় বাসভবনের ফটকে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়ার অভিযোগ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে পুলিশ। সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের ফটকে আগুন দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক […]

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি ১ হাজার মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৩৬টি গাড়ি ডাম্পিং এবং ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে। আজ ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]

ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, চলছে উদ্ধার অভিযান

ড্রোন হামলার পর আগুনে ক্ষতিগ্রস্ত ‘স্পার্টা-২’ জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করেছে। হামলার জন্য ইউক্রেনকে সন্দেহ করছে ফিনল্যান্ড। রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ড উপসাগরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ‘স্পার্টা-২’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। পরে আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। ফিনল্যান্ডের […]