ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, পিবিআই তদন্তে প্রতারণার কৌশল উদঘাটনের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে গ্রাহকদের ভুয়া জমা স্লিপ দেওয়ার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেফতার এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার পিবিআই নোয়াখালী জেলার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পিবিআই জানায়, নাছির উদ্দিন ২০১৯ সাল থেকে ডাচ্-বাংলা ব্যাংকের মিরিকপুর এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালনা করতেন। সেখানে মো. শহিদুল্লাহ ওরফে জিয়াকে টেলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে তারা পরস্পরের যোগসাজশে গ্রাহকদের দেওয়া অর্থ ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করেন।
‘সার্ভারে সমস্যা’ বলে দেওয়া হতো ভুয়া স্লিপ
পিবিআইয়ের তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, গ্রাহকেরা টাকা জমা দিতে এলে অভিযুক্তরা একটি ভুয়া সার্ভারে তাদের বায়োমেট্রিক নিতেন। এরপর সার্ভারে ত্রুটি রয়েছে বলে গ্রাহকদের জানানো হতো।
গ্রাহকদের আশ্বস্ত করা হতো যে, তাদের দেওয়া অর্থ পরে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। এ সময় প্রমাণ হিসেবে তাদের ভুয়া জমা স্লিপ দেওয়া হতো বলে পিবিআইয়ের দাবি।
কিন্তু পরবর্তী সময়ে গ্রাহকদের দেওয়া অর্থ তাদের হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হতো বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই জানিয়েছে, একই কৌশলে মোট ৪৮ জন গ্রাহকের কাছ থেকে ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা নেওয়া হয়।
একপর্যায়ে গ্রাহকেরা নিজেদের হিসাব থেকে টাকা তুলতে কিংবা হিসাব হালনাগাদ করতে গিয়ে অসংগতি দেখতে পান। এরপর তারা সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ শুরু করলে অর্থ জমা না হওয়ার বিষয়টি সামনে আসে। পরে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে পিবিআই।
আদালতের নির্দেশে মামলা
এ ঘটনায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির লক্ষ্মীপুরের এরিয়া ম্যানেজার বাদী হয়ে নাছির উদ্দিন ও তার সহযোগী শহিদুল্লাহর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।
পরে আদালতের নির্দেশে ২০২৫ সালের ১ জুলাই লক্ষ্মীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪০৮, ৪০৯ ও ৪২০ ধারায় বিশ্বাসভঙ্গ, কর্মচারীর মাধ্যমে বিশ্বাসভঙ্গ, দায়িত্বশীল অবস্থান থেকে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ আনা হয়।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ২০২৫ সালের ৩ আগস্ট নাছির উদ্দিনকে গ্রেফতার করে। তবে দীর্ঘ সময়েও মামলার মূল রহস্য উদঘাটিত না হওয়ায় লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের দায়িত্ব পিবিআই নোয়াখালী জেলাকে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বর্তমানে পিবিআইয়ের এসআই মো. কামাল আব্বাস মামলাটি তদন্ত করছেন।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পিবিআই জানায়, আত্মসাৎ হওয়া অর্থের বিষয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনার বিস্তারিত জানতে আদালতের মাধ্যমে নাছির উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।
সংস্থাটির দাবি, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দিন ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করার পাশাপাশি অর্থ আত্মসাতের পদ্ধতি সম্পর্কে তথ্য দেন।
পরে শনিবার (২২ আগস্ট) তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।
অন্য কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পিবিআই
পিবিআই বলছে, তদন্তে নাছির উদ্দিন ও তার সহযোগীদের ভূমিকার পাশাপাশি অর্থ আত্মসাতের ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে আত্মসাৎ হওয়া অর্থের গতিপথ এবং তা উদ্ধারের বিষয়েও তদন্ত চলছে।
মামলার তদন্ত এখনো শেষ হয়নি। ফলে তদন্তে পাওয়া তথ্য ও আদালতের পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে।
এই বিভাগের আরও খবর
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া…
আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ…
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…
গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন হাওলাদ
গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময়…

