তেজগাঁও বিভাগের ছয় থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ২৪, ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
রোববার (২৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে,বিভাগের আওতাধীন ছয়টি থানার পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সর্বাধিক ১৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৬ জন, হাতিরঝিল থানা ১০ জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, আদাবর থানা পাঁচজন এবং তেজগাঁও থানা দুজনকে গ্রেফতার করেছে।
সব মিলিয়ে ছয় থানার অভিযানে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির দেওয়া গ্রেফতার তালিকায় ইঞ্জিনিয়ার মো. এম সারওয়ার হোসেন প্রোপাইটার, মো. রাকিব হোসেন রাব্বী (২৭), মো. শুভ (২৬), মো. মোশারফ হোসেন (৩৮), মো. রুবেল (২৯), রনি মিয়া (২৮), মো. সজিব ইসলাম (২০), রিফাত (১৯), মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. তারেক (১৯), মো. মনির হোসেন মনির (৩৮), মো. রফিকুল ইসলাম নয়ন (২৮), মো. রোকন ব্যাপারী (১৯), মো. সাজিম (২৩), মো. নুরুল ইসলাম (৩৪), মো. মাসুদ মিয়া (৩৮), মো. জাকারিয়া হোসেন বকুল (৩৭), মো. আল-আমিন মুন্না (২৪), মো. নাইম সাগর (১৮) এবং মো. শফিক আহমেদ শফি (৩০)-এর নাম রয়েছে।এছাড়া মো. শাকিল শেখ (৩০), মো. রাসেদ ওরফে বাবু (২২), মো. খোকন হোসেন (২৯), মো. শামীম (২২), বাবুল আলম (২৩), মো. বকুল হোসেন (৪০), মো. ওবায়দুল্লা চৌধুরী (৫০), হযরত আলী (৩৬), মো. জিসান (২০), মো. আরিফ সরদার (২৯), মো. সাকিব সরদার (২২), মো. সাহিদ (৩০), মো. শাহাদৎ হোসেন (৩৫), মো. রাসেল (২৭), মো. আব্দুল লতিফ (৫৫), মো. মোসলেম উদ্দিন (৩০), মো. হাসান মিয়া (৪৫), মো. শাহীন মিয়া (৩১), মো. বেলায়েত মিয়া (৫০) এবং মো. ফরিদ উদ্দিন (৪১) রয়েছেন।গ্রেফতার তালিকায় আরও রয়েছেন মো. রিজবী (২৮), মো. আব্দুল হোসেন (৩৫), মো. হেলাল হোসেন (৪৫), মো. নজরুল ইসলাম (৩৪), মো. সেলিম (২৮), কাজী শহিদুল ইসলাম (৬৪), অলি উল্লাহ আলী (৪৩), মো. বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম আমিন (১৯), মো. সেলিম (৬২), মো. অনিক (২৫), মো. আলম (২৩), মো. স্বাধীন (১৯), মো. মানিক (২৫), মো. ইউসুফ তুহিন ওরফে শেখ (২০), মো. মনিরুজ্জামান (১৮) এবং নুরজাহান বেগম।
তবে ডিএমপির সরবরাহ করা মূল গ্রেফতার তালিকায় মো. সেলিম আশরাফী চুয়া সেলিমের (৪৫) নাম দুইবার উল্লেখ করা হয়েছে। ফলে প্রকাশিত তালিকায় ব্যক্তির সংখ্যা এবং পুলিশের ঘোষিত ৫৮ জন গ্রেফতারের সংখ্যার মধ্যে পুনরাবৃত্তির বিষয়টি লক্ষ্য করা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে…
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে…
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে বরাদ্দ ২,৬৬২ কোটি টাকা • জেলায় জেলায় ডগ স্কোয়াড…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

