ঢামেক হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- ১১ ঘণ্টা আগে
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা করানোর অভিযোগে সুধাংশু মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার বেলা আনুমানিক ১১টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ১০৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আনসার কর্তৃপক্ষ জানায়, ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মনির হোসেন ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে করেন। অভিযোগ রয়েছে, সুধাংশু ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছিলেন। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে আসা রোগীদের রক্তের নমুনাও সংগ্রহ করছিলেন।
বিষয়টি জানতে চাইলে সুধাংশু বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার যোগাযোগ ও প্রভাব থাকার কথা উল্লেখ করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে আনসার কর্তৃপক্ষের ভাষ্য। পরে তাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হলে তিনি ওই আনসার সদস্যকে মারধরের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এরপর বিষয়টি টহলরত আনসার সদস্য মো. কাশেম মিয়া ও মো. আল আমিনকে জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে সুধাংশুকে আটক করে হাসপাতাল প্রশাসনের কাছে নিয়ে যান।
আনসার কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুধাংশু অতিরিক্ত অর্থের বিনিময়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতালের বাইরের ক্লিনিকে পরীক্ষা করানোর কথা স্বীকার করেন।
এ সময় তার কাছ থেকে ৫০টি ব্লাড কালেকশন টিউব, ১২টি ইউরিন পট, সাতটি ইউরিন সিএস, ২১টি সিরিঞ্জ ও পাঁচটি বাটারফ্লাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনসার।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে রোগী হয়রানি, প্রতারণা, রোগী ভাগিয়ে নেওয়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। সেবাগ্রহীতাদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের দালালবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের…
দূতাবাসে ই-মেইলে হুমকি , সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস , সরকারি দপ্তরে ই-মেইল…
আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার…
ঢাকা জেলার ডিবি কর্তৃক বিশেষ অভিযান : ৬ রাউন্ড গুলি, ৫০ পুড়িয়া হেরোইন , পাঁচ হাজার পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৪
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায়…
ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
রংপুরে রবিবার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ সামনে…
‘ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি’- নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
গোফরান পলাশ, কলাপাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ…
আইফোনের কিস্তি নিয়ে বিরোধ, পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু
আইফোনের মাসিক কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের পর মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ১৮…
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী
অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া…
গ্যাসের চাপ আবার বেড়েছে, লোডশেডিং অনেক কমে গেছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর…

