রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) মিরপুর মডেল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে মিরপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর এলাকায় অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন