আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ শোনেন তিনি। একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি এবং নাগরিকদের নির্ভয়ে থানায় এসে সেবা পাওয়ার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষ কী ধরনের পুলিশি সেবা পাচ্ছেন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) পরিদর্শন করেন তিনি।
পুলিশ সদস্যদের কর্মপরিবেশের খোঁজ নিলেন
ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন সুবিধা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশের বিষয়েও খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।
থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি এবং তাদের কাজের পরিবেশ সম্পর্কেও বিস্তারিত জানতে চান মন্ত্রী।
থানায় আসা ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি কথা
পরিদর্শনের একপর্যায়ে তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন সালাহউদ্দিন আহমদ। সাধারণ ডায়েরি (জিডি) ও বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি।
তাদের অভিযোগ দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।”
নাগরিকদের পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিজের সমস্যার কথা জানাতে পারেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের…
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম…
কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত…
বাংলাদেশিদের জন্য ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে কর্মী পাঠানোয় জোর
দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার…
মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যেসব দেশ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…

