ফটিকছড়িতে রাবার বাগানে আনসারের অভিযান, ২০০ কেজি রাবারসহ আটক ২
- প্রান্তকাল ডেস্ক
- ১৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা রাবার বাগানে অভিযান চালিয়ে চুরি করা প্রায় ২০০ কেজি রাবার উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ সময় রাবার পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে দাঁতমারা রাবার বাগানের ফানোয়ার মাথা এলাকার ৩২ একর অংশে এ অভিযান চালানো হয়।
আনসার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা রাবার বাগানে চুরির খবর পান সেখানে দায়িত্ব পালনরত আনসার গার্ডের প্লাটুন কমান্ডার (পিসি) মো. এমদাদুল হক। পরে তিনি বিষয়টি রাবার বাগানের ব্যবস্থাপক রুহুল আমিনকে জানান।
বাগান ব্যবস্থাপকের নির্দেশনায় এমদাদুল হকের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। দলে ছিলেন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. শাহাবুদ্দিন এবং আনসার সদস্য মো. নূরুল আফছার ও মো. দেলোয়ার।
অভিযানের একপর্যায়ে বাগান এলাকায় একটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকে থাকা বস্তা থেকে প্রায় ২০০ কেজি রাবার উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাকিব ও নাইম নামের দুই যুবককে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেন আনসার সদস্যরা।
পরে বিষয়টি দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করে।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে আটক দুই যুবক এবং জব্দ করা ইজিবাইক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে রাবার চুরি ঠেকাতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা এবং রাবার উদ্ধারের ঘটনায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়েছে দাঁতমারা রাবার বাগান কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল…
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, পল্টনে গ্রেপ্তার ব্যক্তির দুই বছরের কারাদণ্ড
রাজধানীর পল্টন এলাকায় নিজেকে পুলিশের ‘সোর্স’ পরিচয় দিয়ে…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৮২, উদ্ধার বিপুল মাদক
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান…
চট্টগ্রামে জুয়েলারি দোকানের স্বর্ণ আত্মসাৎ, ৫৫ চুড়ি উদ্ধার
চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে স্বর্ণের চুড়ি…
যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র…
আরও পড়ুন
রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা…
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…

