বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নিউমার্কেটে ছিনতাইকালে হাতেনাতে গ্রেপ্তার এক

ঢাকা, ১৮ আগস্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিনতাইকালে মো. আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের ছিনতাই প্রতিরোধে নিয়োজিত একটি দল নিউমার্কেট থানার ২ নম্বর গেটের সামনে দায়িত্ব পালন করছিল।

এ সময় সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটতে দেখে অভিযানিক দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে আজিজুল ইসলামকে আটক করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।

রাজধানীতে ছিনতাই প্রতিরোধে সিটিটিসির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন