সাভারে প্রেশার কুকারসদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয়
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার সাভারে প্রেশার কুকারসদৃশ সন্দেহজনক একটি বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। বুধবার সকালে সাভার থানাধীন গোপের বাড়ি সাদাপুর এলাকায় জামিয়া ইম্মুল ইলাহ হেফজখানা, যা স্থানীয়ভাবে ঘোড়া মসজিদ নামে পরিচিত, এর পাশের একটি খালি জায়গা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা রবিউল হাসান ৯৯৯ নম্বরে ফোন করে জানান, হেফজখানার পাশের খালি জায়গায় কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রেশার কুকারসদৃশ একটি বস্তু পড়ে আছে। স্থানীয়দের সন্দেহ ছিল, সেটি বোমা বা কোনো ধরনের বিস্ফোরক হতে পারে।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মুমিন হোসেন। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশি ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. শরিফুল ইসলাম।
প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার রাতে হেফজখানার পাশে কে বা কারা একটি নীল রঙের ড্রাম রেখে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, একটি অটোরিকশা এসে ওই স্থান থেকে ড্রামটি নিয়ে যায় এবং সেখানে কালো টেপে মোড়ানো, তার সংযুক্ত প্রেশার কুকারসদৃশ একটি বস্তু রেখে যায়।
৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর সাভার থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপদ করে। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে পৌঁছায়।
বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা ও নিয়ন্ত্রণে নেন। পরে খোলা জায়গায় নিরাপদ পদ্ধতি অনুসরণ করে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে প্রেশার কুকারসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।
তিনি বলেন, সন্দেহজনক কোনো বস্তু, ব্যাগ, প্যাকেট বা বিস্ফোরকসদৃশ কিছু দেখতে পেলে সেটি স্পর্শ বা সরানোর চেষ্টা না করে নিরাপদ দূরত্বে সরে গিয়ে দ্রুত ৯৯৯ নম্বরে জানানো উচিত।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ ২৪ ঘণ্টা নাগরিকদের জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদানে কার্যক্রম পরিচালনা করে।
এই বিভাগের আরও খবর
কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই…
অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫
নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের…
বন্ধুত্বের আড়ালে অটোভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা, আশুলিয়ায় চালককে হত্যা
২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ২…
কেরানীগঞ্জ থেকে সাভার: ধারাবাহিক বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা
ঢাকার কেরানীগঞ্জ থেকে সাভার—রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায়…
নবীনগরে সেলুনকর্মী আতিকুর রহমান হত্যা: মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় সেলুনকর্মী আতিকুর রহমান (১৯) হত্যা মামলার মূল…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি
ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ইরাকে…
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের উদ্যোগ নেওয়া…
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান…
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম…
এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত পুরোপুরি কাটিয়ে ওঠার সুযোগ সীমিত বলে…
ছাত্ররাজনীতি-শিক্ষকতা পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে মির্জা ফখরুল
এসএম দেলোয়ার হোসেন ছাত্ররাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলার শুরু, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যোগ হয়েছে শিক্ষকতা, সরকারি চাকরি,…
ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে মো. মাহিদ ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।…

