জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে টিএসআই (TSI) লিমিটেড আয়োজিত ‘Japan-Bangladesh Partnership for Business Excellence’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং শিল্প খাতে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ও অন্যান্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘Japan-Bangladesh Partnership for Business Excellence’ শীর্ষক এ আয়োজনের উদ্দেশ্য ছিল দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা।
অনুষ্ঠানে টিএসআই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাপানি প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের যৌথ উদ্যোগ, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। উন্নয়ন সহযোগিতার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কও ক্রমে বিস্তৃত হচ্ছে। এমন প্রেক্ষাপটে বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এই বিভাগের আরও খবর
শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান
শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী…
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার…
তিন বন্ধ পাটকল পুনরায় চালু হচ্ছে, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত তিনটি বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে…
মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
চূড়ান্ত মনোনয়নে তারেক রহমানের প্রতি দলের নেতাদের আস্থা…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে…
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র,…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে অসুস্থ হয়ে…
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি লালবাগ…

