মহাখালীতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৪
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যদের আটকের চেষ্টা করলে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক চারজন হলেন—সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানা পুলিশ জানায়, ঘটনার সময় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি।
এ সময় স্থানীয় লোকজন একজনকে ধরে গণপিটুনি দেন। পরে তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতিতে অংশ নেওয়া অন্যদের আটকের চেষ্টা করা হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, স্থানীয় লোকজনের গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরও খবর
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের…
নবম মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই
গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
আরও পড়ুন
‘পার্সোনাল সুপারইন্টেলিজেন্স’ নিয়ে জাকারবার্গের স্বপ্ন, তবে বাড়ছে আস্থার সংকট
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ একটি ম্যানিফেস্টো প্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। প্রায় ৬ হাজার ৫০০…
ডিএমপিতে অতিরিক্ত ডিসি-এসি পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও…
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…

