চট্টগ্রাম মেডিকেলে রোগীর স্বজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে রিতু রানী (২৮) নামে এক নারীকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হাসপাতালের অষ্টম তলার ৮২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্টদের ভাষ্য, আটক নারী নিজেকে হাসপাতালের বাইরের একটি বেসরকারি ল্যাবের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে রোগী ও তাদের স্বজনদের দ্রুত বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। একপর্যায়ে দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে এক রোগীর স্বজনের কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা নেন তিনি।
পরে ওই রোগীর স্বজন জানতে পারেন, সংশ্লিষ্ট পরীক্ষাটির নির্ধারিত মূল্য ৩০০ টাকা। বিষয়টি তিনি কর্তব্যরত আনসার সদস্যদের জানান।
অভিযোগ পেয়ে আনসার সদস্য মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন। পরে তার পরিচয় রিতু রানী হিসেবে জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি এবং দালালচক্রের অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছেন।
এই বিভাগের আরও খবর
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো.…
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার…
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০…
ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও…
গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে…
আরও পড়ুন
ডিএমপিতে অতিরিক্ত ডিসি-এসি পদমর্যাদার ১১ কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও…
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…

