ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ সহজ, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ গঠন করেছে সরকার।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়েছে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করা হয়েছে।
টাস্কফোর্সে পরিবেশমন্ত্রী, শিল্পমন্ত্রী ও আইনমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, নৌপরিবহন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের রেজিস্ট্রার।
ব্যবসায়ী ও শিল্প খাত থেকেও টাস্কফোর্সে প্রতিনিধিত্ব রাখা হয়েছে। এফবিসিসিআই, এফআইসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতিদের সদস্য করা হয়েছে।
যেসব বিষয়ে কাজ করবে টাস্কফোর্স
প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণসংক্রান্ত বিভিন্ন খাতের সংস্কার, রোডম্যাপ অনুমোদন এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে টাস্কফোর্স।
লাইসেন্স ও অনুমোদন, বিভিন্ন ছাড়পত্র, কর ও শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ এবং স্থানীয় পর্যায়ের সেবায় থাকা অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে সেগুলো সহজ করার বিষয়ে নির্দেশনা দেবে কমিটি।
সরকারি সেবার ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ), স্বয়ংক্রিয় অনুমোদন এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালুর নীতিগত দিকনির্দেশনাও দেওয়া হবে।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে থাকা সমন্বয়হীনতা ও জটিলতা দ্রুত নিষ্পত্তি, প্রয়োজন অনুযায়ী আইন, বিধি, নীতিমালা, প্রজ্ঞাপন ও প্রশাসনিক আদেশ সংশোধনের বিষয় চিহ্নিত করা এবং ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও সেবাদানে বিলম্ব তদারক করবে টাস্কফোর্স।
ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতি পর্যালোচনা
টাস্কফোর্সের কার্যক্রম ও সংস্কার উদ্যোগের অগ্রগতি প্রতি তিন মাস পরপর পর্যালোচনা করা হবে। প্রয়োজনে কমিটি অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা কমানো। পাশাপাশি সরকারি সেবা প্রদানের প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করে দেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এই বিভাগের আরও খবর
বিদেশ ভ্রমণে নতুন সুবিধা: টাকায় প্যাকেজ বিক্রি করতে পারবেন ট্যুর অপারেটররা
বিদেশ ভ্রমণকারী পর্যটকদের কাছে এখন থেকে দেশীয় মুদ্রা…
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে…
জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…

