রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মারুফ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, অভিযানের সময় মারুফের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

