বিদেশ ভ্রমণে নতুন সুবিধা: টাকায় প্যাকেজ বিক্রি করতে পারবেন ট্যুর অপারেটররা
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণকারী পর্যটকদের কাছে এখন থেকে দেশীয় মুদ্রা অর্থাৎ টাকায় ভ্রমণ প্যাকেজ বিক্রি করতে পারবেন অনুমোদিত ট্যুর অপারেটররা। একই সঙ্গে ওই প্যাকেজের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশি সেবা প্রদানকারীদের পরিশোধের অনুমতিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে গতকাল একটি সার্কুলার জারি করে নতুন এ সুবিধার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে হোটেল, এয়ারলাইনস ও অন্যান্য বিদেশি সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধে অনুমোদিত ট্যুর অপারেটরদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রচলিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে একজন পর্যটকের জন্য বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ সুবিধা নিতে হলে ট্যুর অপারেটরকে সংশ্লিষ্ট পর্যটকের পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে।
এ ক্ষেত্রে পর্যটককে লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা তিনি নেননি।
তবে এ সুবিধা পাবেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) অনুমোদিত ট্যুর অপারেটররা। পর্যটকের কাছ থেকে টাকায় নেওয়া অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দিয়ে তারা বিদেশের হোটেল, এয়ারলাইনস এবং ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির পাওনা পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশ ভ্রমণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং বৈদেশিক মুদ্রার ব্যবহার ও ব্যবস্থাপনায় সতর্কতা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।
নির্ধারিত ৩ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে পর্যটককে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংককে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার অর্থ মার্জিন অ্যাকাউন্টে সংরক্ষণ করতে হবে।
বিদেশি সেবা প্রদানকারীর পাওনা পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের আগে ব্যাংককে বেশ কিছু নথি যাচাই করতে হবে। এর মধ্যে বিদেশি সেবা প্রদানকারীর ইনভয়েস, বিস্তারিত ভ্রমণসূচি, ব্যয়ের বিবরণ এবং পর্যটকের নাম ও পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনাবেচায় পর্যটকদের জন্য দেশীয় মুদ্রায় লেনদেনের সুযোগ তৈরি হলো। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে ট্যুর অপারেটর, ব্যাংক ও ভ্রমণকারীদের দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স’ গঠন
দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ সহজ, প্রতিযোগিতামূলক…
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে…
জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি
ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…

