সরকারি খরচে ঢামেকে জোড়া লাগা দুই শিশুর চিকিৎসা, প্রধানমন্ত্রীর নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে জোড়া লাগা শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকানকর্মী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় জয়নব ও উম্মে কুলসুম। আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশু দুটিকে নিয়ে গ্রামে ফিরে যায়।
পরবর্তীতে ‘আমার দেশ’ পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তাঁর নির্দেশনায় শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত তাদের ঢামেক হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু দুটির চিকিৎসার জন্য দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা হবে।
তিনি বলেন, ‘মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করব, যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিশু দুটির চিকিৎসাসেবা ও চিকিৎসাসংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে। হাসপাতালে অবস্থানকালে শিশু দুটির পরিবারের প্রতিদিনের খাবারের ব্যবস্থাও করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ছাড়া চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির দৈনন্দিন খরচের জন্য নগদ ৫ হাজার টাকা দেন।
উল্লেখ্য, প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জয়নব ও উম্মে কুলসুমের জন্ম হয়। তারা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। এ দম্পতির আরও একটি ছেলেসন্তান রয়েছে।
এই বিভাগের আরও খবর
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর…
বাতিল হচ্ছে ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের মতামত ছাড়া প্রণয়নের অভিযোগ;…
শুধু ওষুধ নয়, রোগ প্রতিরোধেই জোর দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
শুধু ওষুধের ওপর নির্ভর করে জাতিকে সুস্থ রাখা…
হেপাটাইটিস: নীরব ঘাতকের বিরুদ্ধে সচেতনতার লড়াই
বিশেষ প্রতিবেদন | প্রান্তকাল মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর…
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার আহ্বান
ঢাকা, ২৮ জুলাই ২০২৬: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস।…
আরও পড়ুন
কালো ধোঁয়া নির্গমনের দায়ে জুলাইয়ে ডিএমপির ৯১৫ মামলা
রাজধানীর সড়কে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…

