ঢাকা মেডিকেলে ভুয়া স্টাফ পরিচয়ে দালালি, আনসারের হাতে আটক
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া স্টাফ পরিচয়ে দালালির অভিযোগে ওয়াসিম আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে হাসপাতালের একটি ভুয়া স্টাফ পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের গ্লাস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে ওয়াসিম আলম নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে সিরিয়াল ছাড়াই এক রোগীকে সিটি স্ক্যান কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় সিরিয়ালে অপেক্ষমাণ রোগী ও স্বজনদের সঙ্গে তার হট্টগোল সৃষ্টি হলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে ওয়াসিম আলম রোগীকে রেখে সেখান থেকে পালিয়ে যান।
পরে হাসপাতাল প্রশাসন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে ভুয়া স্টাফ হিসেবে শনাক্ত করে। তাকে আটকের জন্য হাসপাতাল এলাকায় নজরদারি জোরদার করা হয়।
এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে ওয়াসিম আলম আবার হাসপাতালে প্রবেশ করলে নতুন ভবনের গ্লাস গেটে দায়িত্বে থাকা পিসি মো. শাহাদাৎ হোসেন, এপিসি মো. ইউসুফ আলী ও আনসার সদস্য মো. হাবিব শরীফ তাকে আটক করেন।
পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আনসারের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াসিম আলম ভুয়া স্টাফ পরিচয়ে হাসপাতালে দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও জনসমাগমস্থলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দালালিসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরও খবর
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো.…
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার…
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০…
ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও…
গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে…
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১,৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।…
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার…

