রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে কারখানার ভেতরে থাকা কর্মীরা আটকা পড়েন।
ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত সৌদি ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।
তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। আগুনে নিহতদের মরদেহের বেশির ভাগই গুরুতরভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সমন্বয় করছেন। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নিহতদের নাম-পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দূতাবাস কাজ করছে বলে জানা গেছে।
নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরও খবর
গাজায় ইসরায়েলি গুলিতে নারী ও শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নারী…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ…
বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবেন না, দেশ গড়ার সময় এখন – প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ৯ আগস্ট ২০২৬: দেশের উন্নয়ন ও অগ্রগতির…
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর…
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালী (কক্সবাজার), ৯ আগস্ট ২০২৬:কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে…
আরও পড়ুন
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা
পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ…
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের…
সালমান শাহ হত্যা মামলা
কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮…
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার…
কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের…
ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীতে একটি ময়লার ডাস্টবিন থেকে…
যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর
ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় মালবাহী ভ্যানের চাপায় মোহাম্মদ জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু…

